আমাদের ছোট গ্রাম amader gram

আমাদের ছোট গ্রাম

বন্দে আলী মিয়া



আমাদের ছোট গাঁয়ে ছোট ছোট ঘর,

থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর?

পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই,

এক সাথে খেলি আর পাঠশালে যাই?

আমাদের ছোট গ্রাম মায়ের সমান,

আলো দিয়ে, বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ?

মাঠ ভরা ধান তার জল ভরা দিঘি,

চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি?

আম গাছ জাম গাছ, বাঁশ ঝাড় যেন,

মিলে মিশে আছে ওরা আত্মীয় হেন?

সকালে সোনার রবি পুব দিকে ওঠে,

পাখি ডাকে, বায়ু বয়, নানা ফুল ফোটে?



Comments

Popular posts from this blog

🇮🇳 ऑपरेशन सिंदूर के बाद तुर्की-अजरबैजान में भारतीय पर्यटन में भारी गिरावट 📉

ओवैसी ने उमर अब्दुल्ला पर PSA को लेकर साधा निशाना

Food SI Question Paper 2019.pdf