হাট hat

হাট

রবীন্দ্রনাথ ঠাকুর



কুমোর পাড়ার গোরুর গাড়ি

বোঝাই-করা কলসি-হাঁড়ি

গাড়ি চালায় বংশীবদন,

সঙ্গে যে যায় ভাগ্নে মদন।

হাট বসেছে শুক্রবারে

বক্সীগঞ্জে পদ্মাপারে।

জিনিসপত্র জুটিয়ে এনে

গ্রামের মানুষ বেচে কেনো

উচ্ছে বেগুন পটল মুলো,

বেতের বোনা ধামা কুলো,

সর্ষে ছোলা ময়দা আটা,

শীতের র‍্যাপার নক্সা কাটা,

ঝাঁঝরি কড়া বেড়ি হাতা,

শহর থেকে সম্ভা ছাতা।

কলসিতরা এখো গুড়ে

মাছি যত বেড়ায় উড়ে।

খড়ের আঁটি নৌকো বেয়ে

আনল ঘাটে চাষির মেয়ে,

অক্ষ কানাই পথের 'পরে

গান শুনিয়ে ভিক্ষে করে।

পাড়ার ছেলে স্নানের ঘাটে

জল ছিটিয়ে সাঁতার কাটে।

Comments

Popular posts from this blog

🇮🇳 ऑपरेशन सिंदूर के बाद तुर्की-अजरबैजान में भारतीय पर्यटन में भारी गिरावट 📉

राजरूपपुर में जगुआर कार से हिट एंड रन: एक की मौत, आठ घायल, आरोपी रचित लखनऊ रेफर

ओवैसी ने उमर अब्दुल्ला पर PSA को लेकर साधा निशाना